সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে বিজিবি-মাদক কারবারীর মধ্যে গোলাগুলিঃ  ৩০হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবি-মাদক কারবারীর মধ্যে গোলাগুলিঃ  ৩০হাজার ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদক।।

টেকনাফের সাবরাং আছাড়বনিয়া এলাকায় মাদক কারবারী-বিজিবি জওয়ানদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

 

১২আগষ্ট রাত ১১টার দিকে টেকনাফ  নাফনদীর কিনারা আছাড়বনিয়ার দক্ষিণ-পূর্ব পয়েন্টে এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে আছাড়বনিয়ার দক্ষিণ-পূর্ব পয়েন্টে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফনদীর কিনারা দিয়ে কাঁধে একটি ব্যাগ নিয়ে অগ্রসর হতে দেখে বিজিবি টহল দল সামনে অগ্রসর হলে স্বশস্ত্র দুস্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় উক্ত দুস্কৃতকারী গুলিবিদ্ধ হয়ে নদীতে লাফ দিয়ে ভাটার টানে তলিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি। এরপর ঘটনাস্থল তল্লাশী করে একটি প্লাস্টিকের ব্যাগে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, সরকারী কর্তব্য পালনে বাঁধা প্রদান ও অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM