সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরের আলীরজাহাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের আলীরজাহাল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকা স্ক্রাপের দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুর দুইটার দিকে একটি স্ক্রাপের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

৫নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন বলেন, দুপুর একটার দিকে কয়েকজন ব্যবসায়ী ফোন করে আমাকে ঝুলন্ত মরদেহের কথা অবগত করে। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কক্সবাজার সদর মডেল থানায় খবর দিই। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কাউন্সিলর আরো বলেন, নিহত ব্যক্তি শফি নামের এক ব্যক্তির স্ক্রাপের দোকানে কাজ করতেন। বারোটা থেকে সাড়ে বারেটার মাঝামাঝি যেকোন সময় লোকটি আত্মহত্যা করে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শী যুবক বাবু বলেন, দুপুর অনুমান সাড়ে বারোটার দিকে এক শিশু খেলতে গিয়ে স্ক্রাপের দোকানের অভ্যন্তরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পাশের দোকানীদের খবর দেয়। স্থানীয় লোকজন মর্মান্তিক দৃশ্যটি দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস  বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় অনেকে বলছেন নিহতের নাম সাগর। হয়তো তার সাথে যে ছেলেটি থাকতো তাকে পাওয়া গেলে পরিচয় জানা যাবে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM