সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় পৃথক মারামারির ঘটনায় গুরুতর আহত-২

কুতুবদিয়ায় পৃথক মারামারির ঘটনায় গুরুতর আহত-২

কাইসার সিকদার।।
কুতুবদিয়ায় পৃথক মারামারির ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
শুক্রবার (১৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে
বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর ৪ নং ওয়ার্ডের আল-আমিন মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়ায় বড়ঘোপের অমজাখালী ৪ নং ওয়ার্ড এলাকার আল আমিন মার্কেটে পান বিক্রিকে কেন্দ্র করে একই এলাকার মৃত্যু নুরুল সুলতানের ছেলে জসিম উদ্দিন কুপিয়ে গুরুতর জখম করে একই এলাকার মৌলবী আবু তাহের চৌধুরীর ছেলে মোঃ সেলিম (৩৭)কে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। দুজনেরই একই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
অন্যদিকে, বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল ৫ নং ওয়ার্ডে বিকাল সাড়ে ৩টায় পৃথক আরেকটি ঘটনা ঘটে। এতে আহত হয়েছে উত্তর মগডেইল এলাকার মৃত আবদু রাজ্জাকের ছেলে মোঃ হাসান (৬০)।
আহতের পরিবারের দাবী, একই এলাকার নুরুল আলমের পুকুরের মাছ মারা যাওয়ায় উদ্দেশ্যহীন ভাবে গালিগালাজ করে। গালিগালাজের প্রতিবাদ করায় মোঃ হাসানকে কাঠের খণ্ড নিয়ে এলো-
পাতাড়ি মারধর শুরু করে প্রতি পক্ষের মৃত মোঃ তজুর ছেলে নুরুল আলম (৫০) ও মোঃ আবদুল্লাহ (২০)। আহত হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে।
এদিকে, পৃথক দুই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, আহতদের পরিবারের লোকজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM