সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ৪ নারীসহ এক মানবাধিকার কর্মী আটক, পর্ণোভিডিও উদ্ধার 

কক্সবাজারে ৪ নারীসহ এক মানবাধিকার কর্মী আটক, পর্ণোভিডিও উদ্ধার 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪ নারীসহ জমির হোসাইন নামে এক মানবাধিকার কর্মীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পর্ণোভিডিও উদ্ধার করা হয়েছে।
আটক জমির হোসাইন রুবেল ওই এলাকার মৃত মো.আলমের ছেলে এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি। একই সাথে ‘মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’ নামক সংস্থার চৌফলদন্ডীর সভাপতি বলে তার কাছ থেকে উদ্ধারকৃত পরিচয়পত্রে লেখা আছে।
শুক্রবার (১৩আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে চৌফলদন্ডির উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৫ জনই কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে রয়েছে।
সুত্রে জানা গেছে, মানবাধিকার সভাপতি  জমির হোসাইন রুবেল কক্সবাজার শহরের বিভিন্ন আবাসিক হোটেলে পতিতা, মাদকের আসর বসাতো। লকডাউনে হোটেল বন্ধ থাকায় নিজ বাড়িতেই এ আসর চালাতো। তার সঙ্গে রয়েছে আরো নামিদামি কয়েকজন ব্যক্তি, যারা রুবেলের অপকর্মের আয়ের ভাগ নিতো।
অভিযোগ রয়েছে, আটক রুবেলের সঙ্গে বিভিন্ন খারাপ মহিলার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে কৌশলে তাদের গোপন ভিডিও ধারণ করে তা নিয়ে ব্লেকমেইলিং ও টাকা হাতিয়ে নিত। রাজনৈতিক ও মানবাধিকার পরিচয়ে রুবেল গড়ে তুলে অপ্রতিরোধ্য সিন্ডিকেট। তাদের বিরুদ্ধেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। সম্পৃক্ততার অভিযোগ মিললে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, অভিযোগ পেয়ে একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জমির হোসাইন রুবেল নামে এক ব্যক্তি এবং ৪ জন মহিলা আটক হয়। তারা মাদক ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত।
ওসি আরো জানান, জমির হোসাইন রুবেলের মোবাইলে অনৈতিক ভিডিও এবং ছবি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মানবপাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM