সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে জানাজা পড়ে ফেরার পথে টমটমের ধাক্কায় হতাহত-২

টেকনাফে জানাজা পড়ে ফেরার পথে টমটমের ধাক্কায় হতাহত-২

মুহাম্মদ জুবাইর।।
টেকনাফের হ্নীলায় জানাজা পড়ে ফেরার পথে প্রধান সড়কে বেপরোয়া টমটমের ধাক্কায় ১ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে অপরজন মুর্মূষাবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
মোটরসাইকেল চালক রঙ্গিখালী মতু পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র আব্বাস উদ্দিন ড্রাইভার (৪২) মারা যায়। ঘটনায় আহত হয় মোটরসাইকেল আরোহী মরহুম হাজী আবুল কাশেমের পুত্র নুরুল কবির (৩৬)।
শনিবার (১৪ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ব্রীজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে,  স্থানীয় আবুল হোছনের দাফন কাজ শেষ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে লেদা ব্রীজের দক্ষিণ পাশে পৌঁছলে মোটর সাইকেল টিকে একটি টমটম ধাক্কা দেয়। এতে মোটর
সাইকেল চালক ও আরোহী সড়কে পড়ে যায়। এসময় টমটমের পেছনে থাকা একটি ট্রাক সড়কে তাদের উপর চাপা দেয়। তখন সড়কের পাশে উপস্থিত লোকজন মোটরসাইকেলের দুইজনকে দ্রুত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। মুমূর্ষ নুরুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
হ্নীলা ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার নুরুল হুদা জানান, আমার চাচার দাফন শেষ করে ফেরার পথে টমটমের ধাক্কা ও ট্রাক চাপায় এই দূঘর্টনা ঘটে। এতে আমার ভাইয়ের ব্রীকফিল্ডের গাড়ি চালক ৪ সন্তানের জনক আব্বাস উদ্দিন মারা গেছে এবং আমার ভাই নুরুল কবিরকে অজ্ঞান অবস্থায় কক্সবাজার রেফার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM