সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জাতির জনকের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসার উদ্যােগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা

জাতির জনকের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসার উদ্যােগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা

সংবাদদাতা।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
 ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসার উদ্যােগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসার ‘হল রুমে’ এসব কর্মসুচীর আয়োজন করা হয়।
দাখিল মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমলের একান্ত রাজনৈতিক সচিব ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫ আগস্টের নির্মম ঘটনাটি ছিলো বাংলাদেশ রাষ্ট্রটিকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার নীলনকসা। বঙ্গবন্ধু ছিলেন বলেই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্ব বিশ্বের ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি। ১৯৭০ এর নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে অনেকের বিরোধীতা সত্ত্বেও বঙ্গবন্ধু এই নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শীতার পরিচয় দিয়েছেন।
এদিকে, দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM