কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
গ্রেফতার আবু বক্কর প্রকাশ বক্কর ডাকাত (৪৮)
কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউপির ৮নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
১৬ আগস্ট শেষ রাতের দিকে তাকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশের এসআই (নিঃ) মকবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
থানা সুত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুতুবদিয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দারের তত্ত্বাবধানে ও এসআই (নিঃ) মকবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আবু বক্কর প্রকাশ বক্কর ডাকাত (৪৮), পিতা-আবু তাহের, সাং-নয়াপাড়া, ৮নং ওয়ার্ড, উত্তর ধুরুং ইউপি, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করেন। যার প্রসেস নং-৫৯৬/২১ এবং মামলার ১নং আসামী।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, এ অভিযান অব্যহত থাকবে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply