সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মেজর জেনারেল হলেন কক্সবাজারের সন্তান হামিদুল হক

মেজর জেনারেল হলেন কক্সবাজারের সন্তান হামিদুল হক

মো.শাহাদত হোছাইন।।
বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন কক্সবাজারের সন্তান হামিদুল হক
(এন.এস.ডব্লিও.সি, পি.এস.সি)। এজন্য প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছেন কক্সবাজারবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ধন্যবাদ জানানো অব্যহত রয়েছে।
তিনি কক্সবাজার জেলার সদ্য ঘোষিত ঈদগাঁহ উপজেলার আওতাধীন জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের বাসিন্দা। হামিদুল হকের নতুন কর্মস্থল ১৭ পদাতিক ডিভিশন সিলেট, জিওসি।
কক্সবাজারের সিনিয়ন আইনজীবী, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও প্রবীন আওয়ামীলীগ নেতা এডভোকেট হাবিবুর রহমানের মেঝ মেয়ের জামাতা এবং সদর উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আবু তালেব ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজার বোনের জামাই।
১৭ আগস্ট সকালে সেনাবাহিনীর প্রধান  জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনা সদর দপ্তরে হামিদকে মেজর জেনারেল পদ এর ব্যাজ পড়িয়ে দেন।
হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস সেনা কর্মকর্তা। হামিদুল হক  মিরপুর স্টাফ কলেজ থেকে  PSC এবং পাকিস্তান ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে  কৃতীত্বের সাথে NSWC কোর্স সম্পন্ন করেন।
তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও মডেল উচ্চ বিদ্যালয় হইতে এস.এস. সি. এবং  চট্টগ্রাম কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি  সেনাবাহিনীর ২২ তম লং কোর্সের একজন চৌকস সেনা কর্মকর্তা। তাছাড়াও তিনি আইন বিষয়ে স্নাতক ও  স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অত্যন্ত মেধাবী, চৌকস এবং দেশপ্রেমিক অফিসার হিসেবে সুনামের সহিত ডিজিএফআই-এ DIR IAB হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি সিয়েরা লিওন এবং সুদানে জাতি সংঘের শান্তি মিশনে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।
তাছাড়া, চট্টগ্রাম রিজিয়নে খাগড়াছড়ির ব্রিগেড কমান্ডার, পদ্মা সেতু দায়িত্বে নিয়োজিত কম্পোজিড ব্রিগেডের ব্রিগেড কমান্ডার,বরিশাল শেখ হাসিনা ক্যান্টমেন্ট এ স্টেশন কমান্ডার, মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ঘাঁটাইল ক্যান্টনমেন্টে কর্নেল স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, তিনি চীন,আমেরিকা,ইউকে, রাশিয়া
সহ বিভিন্ন দেশ হতে সামরিক বিষয়ে অত্যান্ত সফলতার সহিত গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেন।
জাতির পিতা,বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা,স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরনের লক্ষে যিনি রাত দিন পরিশ্রম করে দেশকে সোনার বাংলাদেশ করার চেষ্টায় অবিচল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ম শেখ হাসিনার সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সব সময় পাশে থাকবেন এবং পেশাদারিত্বের সাথে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন এমন প্রত্যাশা করেন কক্সবাজারবাসী।
এদিকে, প্রচার বিমূখ একজন সাদা মনের মানুষ হিসাবে কক্সবাজারের আপামর জনসাধারণ মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান যেন উনাকে সুস্থ, নিরাপদ ও হেফাজত রাখেন, এই কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশের সম্পদ এবং কক্সবাজার জেলাবাসীর অহংকার হামিদুল হকের এই অর্জন অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন সকলে। দেশ সেবায় আরো এগিয়ে যান এমন প্রত্যাশা করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM