সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে ৭৫ রাউন্ড গোলাবারুদসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

রামুতে ৭৫ রাউন্ড গোলাবারুদসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু থানার পানেরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৫ রাউন্ড গোলাবারুদসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।
আটকরা হলেন, চট্টগ্রামের পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাইখাইন কাজী বাড়ির মৃত কাজী ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক জিতু (৩০) এবং রামু রশিদনগর বড় দলিরছড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ সরোয়ার কামাল (৩১)।
র‍্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার পানেরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৫ রাউন্ড গোলাবারুদসহ ইসকান্দারুল হক জিতু  এবং মোহাম্মদ সরোয়ার কামাল নামের
দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী তথ্যটি নিশ্চিত করে জানান, আটকদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM