কক্সবাজারের রামু কলঘর বাজার থেকে ১৮ হাজার পিচ ইয়াবাসহ মোঃ ইউনুছ নামের এক মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় রামু উপজেলার কলঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ ইউনুছ (৩৭) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঝিরি এলাকার মৃত আবুল বশরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, ১৮ হাজার পিচ ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। এবিষয়ে ইন্সপেক্টর জীবন বড়ুয়া বাদী হয়ে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
Leave a Reply