সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
আদালতের কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, জানেনা আদালত সংশ্লিষ্টরা

আদালতের কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, জানেনা আদালত সংশ্লিষ্টরা

মো.শাহাদত হোছাইন।।
চাঞ্চল্যকর ও আলোচিত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার স্বাক্ষীগ্রহণ চলছে গত তিন দিন ধরে। আজ বুধবার স্বাক্ষীগ্রহণের শেষদিন। আদালতের কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও জানেনা বলে দাবী করেন কোর্ট পুলিশের ওসি।
সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ছবিতে দেখা যাচ্ছে, কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত কক্ষের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামী বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলেছেন, সিনহা হত্যা মামলার এই আসামি। তখন পরনে ছিলো কালো পোলো শার্ট।
খবর নিয়ে জানা গেছে, বরাখাস্ত ওসি প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিলেন সেখানেই দায়িত্বরত কোর্ট পুলিশের এক সদস্য।
এ বিষয়ে কোর্ট পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আসামী  কাড়গড়ায় মোবাইলে কথা বলার বিষয়টি তিনি জানেন না। কোর্ট পুলিশের কোন সদস্য যদি আসামীকে মোবাইল ফোন সরবরাহ করেন, তাহলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে তৎক্ষনাৎ তিনি ওইদিন কোর্ট পুলিশের কোন সদস্য সেখানে দায়িত্ব পালন করেন, তার নাম বলতে পারেননি।
এদিকে,আদালতের বাইরে সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি ও ক্ষোভ নিয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ বলেন -‘আমাকে নতুন করে চেনানোর দরকার নেই’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM