সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্য আটক 

কক্সবাজারে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্য আটক 

মোহাম্মদ রাসেল।।
চোরাইকৃত মোটর সাইকেলসহ সাদমান শিহাব নামের মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
আটক আসামী মোঃ সাদমান শিহাব (২৫)
কক্সবাজার পৌরসভাধীন টেকপাড়া ৪নং ওয়ার্ড এলাকার মঞ্জুর আলমের ছেলে।
২৪ আগষ্ট বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া থানাধীন ৫নং ইউপির ৫নং ওয়ার্ডস্থ সাবুল্লাঘাটা নামক এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে ,  কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে কক্সবাজারের উখিয়া থানাধীন ৫নং ইউপির অর্ন্তগত ৫নং ওয়ার্ডস্থ সাবুল্লাঘাটা নামক স্থানে জনৈক জসিম উদ্দিনের টমটম গ্যারেজের সামনে হতে আটক  আসামী মোঃ সাদমান শিহাব (২৫), পিতা-মঞ্জুর আলম, সাং-টেকপাড়া, (৪নং ওয়ার্ড) কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার এর হেফাজত হতে চোরাইকৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল-গীয়াস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM