সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কাউন্সিলর পুত্র সেজান হত্যার প্রধান আসামী তাহের ঢাকায় গ্রেফতার

কাউন্সিলর পুত্র সেজান হত্যার প্রধান আসামী তাহের ঢাকায় গ্রেফতার

মো.শাহাদত হোছাইন।।

কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড  কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে শাহজাহান সেজান হত্যার প্রধান আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে সিআইডি।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে সাভারের তেঁতুল
ঝোড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ের করা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আবু তাহেরের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হচ্ছে হত্যা মামলা। তিন মাস আগে খুন আর ডাকাতি মামলায় জেল খেটে জামিনে বেরিয়ে আসেন তাহের।
তিনি আরো বলেন, ১৬ অগাস্ট মাদক  সেবনের ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে কক্সবাজার বৌদ্ধ বিহারের মাঠে কাউন্সিলরের ছেলে শাহজাহান সেজানকে ছুরি মেরে হত্যা করেন তিনি। ওই ঘটনায় নিহতের পরিবার ১৭ অগাস্ট কক্সবাজার সদর থানায় মামলা করে। ওই মামলায় আবু তাহেরকে প্রধান আসামি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহের হত্যার কথা স্বীকার করেছেন।
এছাড়াও, ২০১৫ সালের ২৩ জুলাই টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনকেও ছুরিকাঘাতে হত্যা করেন তাহের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM