এর আগে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সুত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি কক্সবাজার পৌর আওয়ামীলীগের সম্মেলন আগামী মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। একই সাথে সাধারণ সম্পাদক উজ্জ্বল করের মতামত জানতে চাইলে তিনি হাউজকে জানান, পৌর আওয়ামী লীগের ১২টি ওয়ার্ড়ের মধ্যে ৯টি ওয়ার্ড়ের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বাকী ৩টি ওয়ার্ড়ও রেড়ি আছে। জেলা আওয়ামী লীগের
সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা ও পরামর্শে তিনি হস্তান্তর করতে পারবেন বলে প্রতিশ্রুতি দেন।
এদিকে, কেন্দ্রীয় আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক কক্সবাজার সফরে আসাকে ইতিবাচক হিসাবে দেখছেন দলের ত্যাগী নেতা-কর্মীরা। তারা বিভিন্ন উপজেলা ও পৌরসভার মেয়াদোত্তীর্ণ ও জিমিয়ে পড়া কমিটিগুলো বাতিল করে ত্যাগীদের মুল্যায়ন করতে কেন্দ্রীয় এই নেতার হস্তক্ষেপ কামনা করেন।
বিশেষ বর্ধিত সভায় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে নেতারা বিভিন্ন ধরনের অসহযোগিতা করেন বলেও এই কেন্দ্রীয় সাংগঠনিক নেতা
বরাবর অভিযোগ তুলেন।
বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply