মো.শাহাদত হোছাইন।।
মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বর্ণপদকে ভূষিত হলেন ‘শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)র সভাপতি ও ইউনিক টাইগার শ্রিম্প হ্যাচারির মালিক আশেক উল্লাহ রফিক এমপি।
রোববার (২৯ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এতে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ সহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ।
সুত্রে জানা গেছে, এবছর ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এ স্বর্ণপদক দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। স্বর্ণপদকপ্রাপ্ত হলেন- শাহ সুলতান শাহ জালাল মৎস্য বীজাগারের মালিক মো. শহিদুল ইসলাম, আম্বর ফিশারীজ অ্যান্ড হ্যাচারির মালিক কামরুল আলম চৌধুরী, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ইউনিক টাইগার শ্রিম্প হ্যাচারির মালিক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রোজেমকো ফুডস লিমিটেডের চেয়ারম্যান শাহ সেলিম হোসেন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, খুলনা বিভাগের গ্রোটেক একোয়াকালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউল করিম ভূঁইয়া, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও হারুন-অর-রশীদ।
মৎস্য সপ্তাহের নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে তিনি আয়োজিত সভায় অংশগ্রহণ করতে পারেননি। তাই এমপি আশেক এর পক্ষে জুবায়ের আবদুল্লাহ জামান জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমীন চৌধুরী এমপি’র কাছ থেকে শ্রেষ্ঠ স্বর্ণ পদক গ্রহন করেন।
স্বর্ণপদক অর্জনকারী কক্সবাজারের মহেশখালী
– কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি এক প্রতিক্রিয়ায় জানান, এ অর্জন আমার একার নয়, সেব এর সকল সদস্যের এবং
মহেশখালী-কুতুবদিয়ার আপামর জনসাধারণের। বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণপদকে ভূষিত করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে না পারায়ও দুঃখ প্রকাশ করেন তিনি।
এদিকে, স্বর্ণপদকে ভূষিত হওয়ায় শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন আব বাংলাদেশ (সেব) এর পক্ষ থেকে এসোসিয়েশন এর সভাপতি আশেক উল্লাহ রফিক এমপিকে অভিনন্দন জানানো হয়। একই সাথে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেব কর্মকর্তারা।
Leave a Reply