সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জাতীয় শোক দিবসে কক্সবাজার জেলা  ছাত্রলীগের আলোচনা সভা স্মারক গ্রস্থ “বজ্র তর্জনী"র মোড়ক উম্মোচন 

জাতীয় শোক দিবসে কক্সবাজার জেলা  ছাত্রলীগের আলোচনা সভা স্মারক গ্রস্থ “বজ্র তর্জনী"র মোড়ক উম্মোচন 

মো.শাহাদত হোছাইন।।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে স্মারক গ্রস্থ “বজ্র তর্জনী”র মোড়ক উম্মোচন ও আলোচনা সভার আয়োজন  করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
সোমবার (৩০আগষ্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডঃ সিরাজুল মোস্তাফা বলেন, “ছাত্রলীগের নেতা হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি নৈতিকতা বুকে লালন করতে হবে।”
এসময় ভার্চুয়ালী প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আলোচনা শেষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলা ছাত্রলীগের সম্পাদিত বিশেষ স্মারক গ্রন্থ “বজ্র তর্জনী”র মোড়ক উম্মোচন করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, রনজিত দাশ সহ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ তার পরিবারের সকলের আত্নত্যাগ ও নির্মম হত্যার বিষয়ে আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
জাতীয় শোক দিবসে কক্সবাজার জেলা  ছাত্রলীগের আলোচনা সভা স্মারক গ্রস্থ “বজ্র তর্জনী"র মোড়ক উম্মোচন &url=https://coxnewstoday.net/?p=1316" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> জাতীয় শোক দিবসে কক্সবাজার জেলা  ছাত্রলীগের আলোচনা সভা স্মারক গ্রস্থ “বজ্র তর্জনী"র মোড়ক উম্মোচন " title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> জাতীয় শোক দিবসে কক্সবাজার জেলা  ছাত্রলীগের আলোচনা সভা স্মারক গ্রস্থ “বজ্র তর্জনী"র মোড়ক উম্মোচন " title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM