কক্সবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলেন কক্সবাজার জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আবছার।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।
জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ বিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং দৃষ্টিনন্দন সবুজ ঘেরা সুবিশাল ক্যাম্পাস দেখে তিনি বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামাল হোসেন চৌধূরী বিদ্যালয়ের স্মৃতিচারন করে বলেন, জননেত্রী, মানবতার মা, বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন ১৯৮৭ সালে কক্সবাজার শুভাগমণ করলে এ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে
ও নেতৃত্বে বিরল সম্বর্ধনায় ভূষিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়ের নানান সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। একই সাথে বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো গত সমস্যা সহ বিদ্যালয়ের দুটি ভবনের সংস্কার ও পূণনির্মান এবং ভূমি দস্যুদের হাত থেকে বিদ্যালয়ের ভূমি পুনরুদ্ধারের ব্যাপারে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে, পরবর্তীতে জেলা প্রশাসক বিদ্যালয়ে একটি ‘ক্রীস্টমাস ট্রী’ রোপণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষন চন্দ্র দাশও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ কক্সবাজার জেলার প্রবীণ রাজনীতিক, বিশিষ্ট সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ, সংস্কৃতিমনা এই বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী দেশ স্বাধীনের অব্যহতির পরে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সাহিত্যিকা প্রাথমিক বিদ্যালয়, চাঁন্দের পাড়া প্রাথমিক বিদ্যালয় এবং রামু উপজেলার জোয়ারিনালা ও টেকনাফ উপজেলাতে ৩ টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরই পরপর ১৯৮৬ সালের ১০ জানুয়ারি তে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তিনি।
Leave a Reply