কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। এসময় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত তৌনিক মকবুল (২৩) ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতে গোসলে নামলে এ ঘটনা ঘটে।
তৌনিকের বন্ধু সাদমান সাকিব জানান, তিন বন্ধু গতকাল কক্সবাজারে বেড়াতে আসে। বুধবার দুপুরে সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তারা। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসক জানান, এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সাগর থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তাকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের লাশ এখনো মর্গে আছে।
Leave a Reply