সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সাংবাদিকদের বাতিঘর মোহাম্মদ নুরুল ইসলামের চিরবিদায় 

কক্সবাজার সাংবাদিকদের বাতিঘর মোহাম্মদ নুরুল ইসলামের চিরবিদায় 

মো.শাহাদত হোছাইন।।
চির বিদায় নিয়েছেন কক্সবাজারের সাংবাদিকদের বাতিঘর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক ও কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। জানাজায় শোকার্ত জনতার ঢল নামে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ  সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক এমপি আবদুর রহমান বদি, সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ, কউক চেয়ারম্যান লে.  কর্নেল ফোরকান আহমদ, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কালেরকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, মরহুমের মেজ ছেলে ও কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম,  কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, মরহুমের বড় জামাতা উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন বাহারি ও সাবেক পৌর মেয়র সরওয়ার কামালসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
জানাজার নামাজে ইমামতি করেন কক্সবাজার বায়তুশ শরফের শিক্ষক মাওলানা মুহাম্মদ শফি।
নামাজে জানাজার পরে মরহুম মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে শহরের বৈল্লাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৮.৪৫ টায় চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম ৩ পুত্র, ২ কন্যা সন্তান, অসংখ্য নাতি-নাতনী ও গুণগ্রাহী রেখে মারা যান।
উল্লেখ্য, তিনি পেকুয়া উপজেলার বৃহত্তর মগনামা ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজারে কৃষকলীগের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক স্বদেশবাণী পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া, মরহুমের পূর্ববাড়ি পেকুয়া উপজেলার মগনামায়। পিতা মরহুম আলহাজ্ব আশরাফ মিয়া এবং মাতা খুইল্ল্যা বিবির ঘরে ১৯৩০ সালের ৬ জুন তিনি জন্মগ্রহণ করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে মোহাম্মদ নুরুল ইসলাম ছিলেন দ্বিতীয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM