কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা পশ্চিম খোন্দকার পাড়ায় প্রতিপক্ষের দায়ের কোপে ছালেহা বেগম (৩২) নামের গৃহবধূ নিহত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে ছেলে মো: ইসমাইলও গুরুতর আহত হন।
নিহত ছালেহা ওই এলাকার হাফেজ মাওলানা আলী জোহারের স্ত্রী।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- একই এলাকার আব্দুর রহমান, তার ছোট ভাই আব্দুল হাকিম, আব্দুল মালেক ও শ্যালক শফিউল আলম।
জানা যায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ছালেহা বেগম চার ছেলে সন্তানের জননী। ৭ মাসের একটি দুগ্ধজাত সন্তানও রয়েছে তার। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
রামু থানার ওসি (তদন্ত) কুমার চৌধুরী জানান, ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে রামু থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
Leave a Reply