সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন নাছির উদ্দিন

কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন নাছির উদ্দিন

মো.শাহাদত হোছাইন।।

কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।তিনি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

নাছির উদ্দিন রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পশ্চিম মেরুংলোয়া গ্রামের মাস্টার মোস্তফা কামালের ছেলে।

শিক্ষা মন্ত্রাণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহকারী মাধ্যমিক শাখার  সহকারী পরিচালক-১ আমিনুল ইসলাম টুকু স্বাক্ষরিত সেপ্টেম্বর ৮ তারিখের ৩৭.০২.০০০০১০৬.১৯.০০১.২১.৮৯৫ নং স্মারকের প্রজ্ঞাপন সুত্রে বিষয়টি জানা গেছে। বদলীজনিত কারণে তাকে স্ববেতনে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন সুত্রে আরো জানা গেছে, কক্সবাজার জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দীন চৌধুরীকে নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার  হিসাবে বদলী করা হয়েছে।  উক্ত পদে নাছির উদ্দিনকে  সহকারী জেলা শিক্ষা অফিসার হিসাবে বদলী করা হয়েছে। জেলা শিক্ষা অফিসারের পদ শুন্য থাকায় তিনি ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কক্সবাজার জেলা থেকে বদলী হওয়া মোঃ ছালেহ উদ্দীন চৌধুরী গত ১২.৩.১৭ইং তারিখ থেকে ১৭তম জেলা শিক্ষা অফিসার  হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নাইক্ষ্যংছড়ি সালেহ আহম্মদ সরকারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM