সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের বিদায় ও বরণ অনুষ্টান

কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের বিদায় ও বরণ অনুষ্টান

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছালেহ উদ্দিন চৌধুরীর বিদায় এবং মোঃ নাছির উদ্দিনের বরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

রবিবার (১২সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক গুণ বাড়িয়েছে। তবে এখনো কিছু সংকট আছে তবে দেশ ও জাতীর স্বার্থে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদের সভাপতি ও রামু জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) বিভীষন কান্তি দাশ।

এতে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদ্য বিদায়ি জেলা শিক্ষা অফিসার ছালেহ উদ্দিন চৌধুরী বলেন, আমার চাকরী জীবনের সবচেয়ে ভাল এবং গুরুত্বপূর্ন সময় কাটিয়েছি কক্সবাজারে। চাকরী জীবনের সবটুকু সময় এতাঞ্চলের শিক্ষক এবং শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করেছি। তবুও কোন ভূলভ্রান্তি হলে তার জন্য ক্ষমাসুন্দর দৃস্টি প্রত্যাশা করছি। দেশের যেখানে থাকি না কেনো আগামী দিনে কক্সবাজারের শিক্ষার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।

কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রমজান আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবাগত জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন। তিনি বলেন, আমি শিক্ষক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। আজীবন এটাই আমার পরিচয় হয়ে থাকবে।

এতে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন, হোয়াইকং আলী আচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণও উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রাণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহকারী মাধ্যমিক শাখার  সহকারী পরিচালক-১ আমিনুল ইসলাম টুকু স্বাক্ষরিত সেপ্টেম্বর ৮ তারিখের প্রজ্ঞাপন সুত্রে কক্সবাজার জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দীন চৌধুরীকে নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার  হিসাবে বদলী করা হয়েছে।  উক্ত পদে নাছির উদ্দিনকে  জেলা শিক্ষা অফিসার হিসাবে বদলী করা হয়েছে।

উল্লেখ্য, নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং  রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পশ্চিম মেরুংলোয়া গ্রামের মাস্টার মোস্তফা কামালের ছেলে। তিনি ১৮তম জেলা শিক্ষা অফিসার  হিসাবে দায়িত্ব পালন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM