বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে কক্সবাজারে ১২ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে ওয়ালটন বীচ মহিলা ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে ইনানী,হিমছড়ি, বাঁকখালী ও মাতামুহুরি নামে চারটি দল এতেঅংশ নেবে। প্রতিটি দলে ৭ জন করে নারী ফুটবলার থাকবেন। সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে স্বাস্থ্যবিধি মেনে তা আয়োজন করতে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান বক্তারা।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কর্তৃপক্ষ।
ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, বিশ্ব পর্যটন শিল্পে ধাপেধাপে এগিয়ে যাচ্ছে কক্সবাজার।
পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি করতে পারলে বিশ্বে কক্সবাজার তথা পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। এ লক্ষে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ। কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে সুন্দর করে সাজানোর জন্য ওয়ালটন কাজ করে যাচ্ছে। আসন্ন মহিলা বিচ ফুটবলে চ্যাম্পিয়নদের পুরস্কারের মাধ্যমে আরো বেশি উৎসাহ দেবে ওয়ালটন পরিবার। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ প্রদানে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল বলেন, ‘করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় স্বাভাবিক হচ্ছে জীবন যাত্রা। তাই খেলাধুলাসহ সব কিছুর আয়োজন বাড়ছে। কক্সবাজারের খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে অবদান রাখছে। তাই ছেলেমেয়েদের মানসিক বিকাশে এমন আয়োজন আরো বাড়াতে হবে। যাতে তৃণমূল থেকে আরও ভাল খেলোয়াড় তৈরি হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, আবছার উদ্দিন, ফুটবল সম্পাদক হারুন অর রশীদ ও নির্বাহী সদস্য আলী রেজা তসলিম, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান
সাধারণ সম্পাদক শফিউল্লাহ্ শফি প্রমুখ।
Leave a Reply