সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নির্বাচনে অনিয়ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে- জেলা প্রশাসক

নির্বাচনে অনিয়ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে- জেলা প্রশাসক

কাইসার সিকদার।।
আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের বিষয় নিয়ে
কুতুবদিয়ায়  ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩৩ জন প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে কোন অনিয়ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনের আওতায় নেওয়া হবে এবং  নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেইক আইডি খুলে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। নির্বাচন চলাকালে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনের যথাযথ প্রয়োগে দ্বিধাবোধ করবে না প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সঞ্চালনায় কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দারসহ ৬ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, ৬ ইউনিয়নের ৩৩ চেয়ারম্যান প্রার্থী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদার আচরণবিধি সংক্রান্ত চিত্রপ্রদর্শনী তুলে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM