মো.শাহাদত হোছাইন।।
২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে কক্সবাজারের ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া ১১ বিদ্রোহী প্রার্থীকে সাময়িকভাবে বহিস্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক বুধবার (১৫ সেপ্টেম্বর) বহিস্কারাদেশ জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুর।
বহিস্কৃতরা হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন, হ্নীলা ইউনিয়নের কামাল উদ্দিন আহমদ, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মোহাম্মদ শহিদুল্লাহ বিএ. মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ী ইউনিয়নের এনামুল হক রুহুল, মাষ্টার মোহাম্মদ উল্লাহ, মাষ্টার রুহুল আমিন, আবদুস সাত্তার, হোয়ানক ইউনিয়নের মীর কাসেম চৌধুরী,ওয়াজেদ আলী মুরাদ, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজদৌল্লাহ।
এছাড়া, দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেয়ায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম (সাবেক উপজেলা চেয়ারম্যান) ও মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আলম জহুরকেও সাময়িকভাবে বহিস্কার করা হয়।
এদিকে, তাদেরকে চুড়ান্তভাবে কেন বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২১ইং এর মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদেরকে চুড়ান্তভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবরে সুপারিশ পাঠাবে বলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply