সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে নৌকার প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল

কক্সবাজারে নৌকার প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল

বিশেষ প্রতিবেদক।।

চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরী’র জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন বাংলাদেশে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে ১১ টার দিকে শহিদুল হক রাসেল দলীয় নেতাকর্মীদের নিয়ে চকরিয়া পৌরসভার আওতাধীন চিরিঙ্গা সোসাইটি এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময় তিনি আলমগীর চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

এসময় আরও উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন আজম, চট্রগ্রাম মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাবেদ হোসেন খান, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আহমদ, মহানগর যুবলীগ নেতা আল মাসুদ চৌধুরী হিরু, উত্তর জেলা যুবলীগ নেতা মো. আবু সৈয়দ রেহান, কক্সবাজার জেলা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন আহমদ, কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসানঙ্গীর, আজিজুল হক সোহেল সহ যুবলীগের অসংখ্য নেতাকর্মী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM