মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ফের পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ওই পর্যটক যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৭সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সৈকতের সী-গাল পয়েন্ট থেকে পর্যটকের লাশটি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই ব্যক্তি সাগরে গোসল করতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যায় এবং পরে লাইফগার্ড লাশ উদ্ধার করে। প্রতিনিয়ত এভাবে কক্সবাজার সমুদ্র সৈকতের মৃত্যুর ঘটনায় পর্যটন নগরীর সম্মান ক্ষুন্ন হচ্ছে। এভাবে যদি চলতে থাকে কক্সবাজারের একদিন পযর্টক পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। টুরিস্ট পুলিশ, বীচ লাইফগার্ড ও পর্যটক ব্যবসায়ীদের আরো সর্তক হওয়ার অনুরোধ জানান পর্যটকরা।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসক জানান, সাগর থেকে উদ্ধার করে হাসপাতালে একটি লাশ আনা হয়েছে। তাকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের লাশ মর্গে আছে।
এদিকে, এর আগে গত বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতে সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিহত হয় তৌনিক মকবুল (২৩)। সে ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
Leave a Reply