সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
৯৯৯ এর সহযোগিতায় ১৪ তরুণ উদ্ধার

৯৯৯ এর সহযোগিতায় ১৪ তরুণ উদ্ধার

বিশেষ প্রতিবেদক।।
৯৯৯- এর সহযোগিতায় কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া চ্যানেলে নৌকাডুবি থেকে ১৪ তরুণকে উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।
৪ অক্টোবর সকাল ৯ টার দিকে কক্সবাজার সদরের খুটাখালী ইউনিয়নের বাঘকুম গ্রামের ১৫ বন্ধু ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কক্সবাজার মহেশখালীর সোনাদিয়া দ্বীপে বেড়াতে গেলে এ ঘটনা ঘটে।
থানা সুত্রে জানা গেছে, সোনাদিয়া দ্বীপে দুপুরের খাবার শেষে সকল বন্ধু মিলে নৌকা নিয়ে পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ দেখতে যায়। জাহাজ দেখে ফেরার সময় রাত ৮টার দিকে সাগরের মাঝ পথে ব্ল্যাকের দিয়া নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি বালির চরে আটকা পড়ে। তখন ১৫ জন বন্ধু মিলে নৌকাটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টা করলে ভাটার টানে নৌকাটি সাগরের মাঝখানে চলে যায়। একপর্যায়ে সেখানকার তরুণদের মধ্যে একজন জরুরি সেবা (৯৯৯) নম্বরে কল করে তাঁদের উদ্ধারের জন্য সহযোগিতা চান।
আরো জানা গেছে, ৯৯৯ এর কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মহেশখালী থানা পুলিশের একটি চৌকষ টিম পৌঁছে যায় এবং মহেশখালী থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে রাত সাড়ে ১১ টার দিকে দুটি নৌকা নিয়ে ঘটনাস্থল থেকে ১৪ জন পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, ট্রলারে থাকা সকলেই কক্সবাজার চকরিয়ার খুটাখালীর বাসিন্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM