মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে মুজিব কর্ণার স্থাপনের জন্য অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রোববার দুপুরে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এই স্মারকলিপি দেয়া হয়।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন জানিয়েছেন, দক্ষিণ চট্টলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ও ছাত্রলীগের কর্মীরা যাতে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনাকে ধারণ করতে এবং শেখ হাসিনার উন্নয়নমূলক রচিত সমগ্র পুস্তক নিয়ে একটি বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করার জন্য জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ভাইয়ের নির্দেশে আমরা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ প্রশাসন বরাবর অধ্যক্ষ মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেছি।
তিনি আরো জানান, বঙ্গবন্ধুকে জানতে, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে বঙ্গবন্ধু সম্পর্কিত বই পাঠদানের বিকল্প নেই। সাথে দেশরত্ন শেখ হাসিনার চলমান উন্নয়ন নিয়ে রচিত সকল কিছু এই কর্ণারে তুলে হবে।
স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ রানা, নাজমুস সাকিব সোহাগ, আবুল মনসুর যুগ্ম-সাধারণ সম্পাদক শৌরভ হোসাইন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনাস আপিপ, মুফিজ, জসিম, উপ-ক্রীড়া সম্পাদক জামিল হাসান রিফাত, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক গালিব, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মুক্তা, সদস্য আকাশসহ মানবিক ডিপার্টমেন্ট শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান মেহেদী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা।
Leave a Reply