সোমবার, ০১ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়াতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

উখিয়াতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

ইমরান জাহেদ।।

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় মহাসড়কের পাশে গাছের সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কা খাওয়ার ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে ওই ট্রাকের চালক।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ তৈয়ব (২০) এবং আহত ট্রাক চালক মোহাম্মদ হাসান (৩০) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হিজলিয়া স্টেশনের বাম পাশে অবস্থিত একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে মুচড়ে যায় কক্সবাজারমুখী পণ্যবাহী একটি ট্রাক। এ সময় গাছটি উপড়ে যায়, ট্রাকের ভেতরে থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় একজনকে জীবিত ও অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে, আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানান উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM