“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’’ এ স্লোগানকে ধারণ করে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে ‘কমিউনিটি পুলিশিং ডে-২১ উদযাপন উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১’ উপলক্ষ্যে র্যালীটি উদ্বোধন করা হয়। র্যালীটি কক্সবাজার সদর মডেল থানা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার কম্পাউন্ডে এসে শেষ হয়।
র্যালীতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গীয়াস, অন্যান্য কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, থানার এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গীয়াস।
ইন্সপেক্টর অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং সেলিম উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার পংকজ বড়য়া।
প্রধান অতিথির বক্তব্যে অতিঃ পুলিশ সুপার পংকজ বড়ুয়া বলেন, কমিউনিটি পুলিশ ও জেলা পুলিশের যৌথভাবে কক্সবাজারে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও সাম্প্রদায়ীকতা মুক্ত করতে কাজ করে চলেছে, যা অব্যহত থাকবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি রেজাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ, কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, মিজানুর রহমান, নাজমুল হোসাইন, ওয়াহিদ মুরাদ সুমন।
১নং ওয়ার্ড সভাপতি আহমদ উল্লাহ এর কোরআন তেলোওয়াত এবং ৮নং ওয়ার্ড সভাপতি সাগর পাল এর গীতাপাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক আজিম, ফয়সাল হুদা, সোহেল রানা, তাজ উদ্দিন, শাহ আলম, নুরচছফা রুবেল সহ শতাধিক কমিউনিটি পুলিশিং সদস্য।
Leave a Reply