কক্সবাজারের ফুলবাগ সড়ক এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এক মৎস্য ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে সন্ত্রাসী শহরের টেকপাড়া এলাকার নজরুলের বিরুদ্ধে।
ছিনতাইয়ের শিকার মৎস্য ব্যবসায়ী নেচার উদ্দীন জানান, কক্সবাজার বড় বাজারে তিনি ট্রালের জন্য কিছু যন্ত্রাংশ ও বরফ এবং তেল কিনতে যান। সেই সময় থেকে তার পিছু নেয় টেকপাড়ার নজরুল ও তার সহযোগীরা। পরে সুযোগ বুঝে তারা গতিরোধ করে দেশীয় কার্তুজ ও বিদেশী পিস্তলের ভয় দেখিয়ে ও বন্দুকের বাট দ্বারা আঘাত করে এবং তার কাছ থেকে ১ লক্ষ ৮৪ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয়। সেই সময় তারা ছুরিকাহত করার চেষ্টা করলে অল্পের জন্য প্রানে বেঁচে যান বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দু খালেক বলেন, কক্সবাজার শহরে অস্ত্রে মুখে ছিনতাই এবং নানা ধরনের অপরাধ করে থাকে এই নজরুল বাহিনী। তারা বিভিন্ন সময় খুরুশকুল রোড, ফুলবাগ সড়ক, বড় বাজার এলাকায় ছিনতাই ও রাখাইন পাড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মনিরুল গিয়াস জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধী যেই হউক তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply