মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য  নির্বাচিত কাউন্সিলর শাহেনা আকতার পাখি

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য  নির্বাচিত কাউন্সিলর শাহেনা আকতার পাখি

বিশেষ প্রতিবেদক।।
আইন শৃঙ্খলা রক্ষার কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘কমিউনিটি পুলিশিং ডে -২০২১ সম্মাননা’ পেয়েছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি।
শনিবার (৩০ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কক্সবাজার সদর মডেল থানার অনুষ্ঠানে শাহেনা আক্তার পাখির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওসি শেখ মুনীর উল গীয়াস।
ওসি শেখ মুনীর উল গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন- পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ, কাউন্সিলর মিজানুর রহমান, সহসভাপতি নাজমুল হোসাইন নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন।
ইন্সপেক্টর অপারেশন ও কমিউনিটি পুলিশিং  সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এদিকে, জেলার ‘শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য’ হিসেবে তাকে এই স্বীকৃতি প্রদান করেছেন আইজিপি ড.বেনজীর আহমেদ। সেই সঙ্গে এই স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM