কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জয় গুহ (১৬) চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্ট থাকাবস্থায় পরলোক গমন করেন।
জয় গুহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী স্বপন গুহ’র ছেলে।
রবিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে পরলোক গমন করে জয় গুহ।
জয়গুহের পরিবার সুত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর দূর্গাপূজার বিজয়া দশমীর দিনে হাটহাজারী মির্জাপুর সরকার হাটে নিজ বাড়িতে পানি মনে করে এসিড (এলথেনিয়াম ডাই অক্সাইড) পান করে জয় গুহ। পরে গুরতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার ২ টি কিডনি অচল হয়ে যাওয়ায় সেখানে তাকে ডায়ালসিস করে রাখা হয়। পরে তাকে ম্যাক্স হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকাবস্থায় শনিবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যায় কৃতি ছাত্র জয় গুহ।
Leave a Reply