সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার হাইকারি কারাতে ক্লাবের শিক্ষার্থীদের বেল্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকাল ৫ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হলরুমে হাইকারি কারাতে ক্লাবের পরিচালক ও সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বেল্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হারুনুর রশিদ, হাইকারী কারাতে ক্লাবের উপদেষ্টা ও কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি মো.শাহাদাত হোছাইন, ইউনাইটেড কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু, জয় কারাতে একাডেমীর সাধারণ সম্পাদক জয় দেব প্রমুখ।
হাইকারি কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার হাইকারি কারাতে ক্লাবের সহ-সভাপতি শফিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব দাশ, নয়ন দে রতন, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, সহ-প্রচার সম্পাদক মো. ইদ্রিস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচএফ রানা, ছাত্রনেতা মোস্তফা কামাল রিফাত।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাইকারি কারাতে ক্লাবের প্রশিক্ষক গোল্ব উদ্দিন হেকমতিয়ার ও মোঃ ফরহাদ হোসেন দ্বীপ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার অধিনে যে সকল কারাতে প্রশিক্ষণের ক্লাব রয়েছে, তাদের সকল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সকল কারাতে একাডেমি থেকে বাছাই করে ২০ জন করে নিয়ে ওই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণটি আগামী বছরের শুরুতে বাস্তবায়ন করা হবে। একই সাথে কক্সবাজারের সকল কারাতে ক্লাবগুলোকে একটি রুল্সে আনার প্রক্রিয়া প্রক্রিয়া চলছে। হাইকারী কারাতে ক্লাবকে সার্বিক সহযোগিতা করার প্রত্যায়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে, হাইকারী কারাতে ক্লাবের ২০ জন প্রশিক্ষণার্থীকে বেল্ট টেস্ট পরীক্ষায় প্রতিযোগিতার মাধ্যমে বেল্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
Leave a Reply