সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন
কাইছার সিকদার।।
ছোট জাল পেতে মাছ ধরে সংসার চালানো এক গরীব জেলের কাছ থেকে জোর পূর্বক মাসিক ৮(আট) হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কুতুবদিয়া রেঞ্জের আওতাধীন আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর বিট অফিসার আবু রায়হান মোঃ মুসলেম উদ্দিন ও ফরেস্ট গার্ড বাদল কান্তি নাতের বিরুদ্ধে৷ ভুক্তভোগী সাইফুল ইসলাম(২২) আলী আঃ ডেইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের আনিসের ডেইল এলাকার শামশুল আলমের ছেলে৷
জেলে সাইফুল ইসলাম জানান, সে আনিসের ডেইল এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরের পূর্ব চ্যানেলে জাল পেতে মাছ ধরে সংসার চালান, কিন্তু কিছুদিন পূর্বে তাবালর বিট অফিসের রেইঞ্জ বিট অফিসার আবু রায়হান মোঃ মুসলেম উদ্দিনের নির্দেশে বীণা অজুহাতে তাকে ধরে নিয়ে যায় বিট প্রহরী বাদল কান্তি নাথ, পরে ৩হাজার টাকা ঘোষ নিয়ে ছেড়ে দেয়৷ এরপর থেকে প্রতিমাসে ৮(আট) হাজার টাকা করে বিট অফিসার কে চাঁদা দিতে হবে নতুবা জাল বসিয়ে মাছ ধরতে পারবে না, টাকা দিলেই শুধুমাত্র জাল বসাতে দিবে৷ কথা মত চাঁদা না দিয়ে জাল বসালে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকি প্রদান করেন উক্ত বিট অফিসার৷ টাকা নেওয়ার ব্যাপারে তার কাছে প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেন ভুক্তভোগী যুবক৷
স্থানীয় ইউপি সদস্য আকতার কামাল জানান, ঘটনার ব্যাপারে আমি অবগত হয়েছি, কিছুদিন পূর্বে জেলে সাইফুল কে বিট অফিসের নির্দেশে ধরে নেওয়া হয় এবং ৩হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় পরে মাসিক ৮হাজার টাকা করে চাঁদা দাবীর বিষয়ে ও সত্যতা রয়েছে বলে জানান৷ এবিষয়ে তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে আহ্বান জানান তিনি৷
এব্যাপারে বিট অফিসার আবু রায়হান মোঃ মুসলেম উদ্দিন বলেন, যে অভিযোগ আনা হয়েছে এটা মিথ্যে, মূলত জাল তুলে নিতে বলায় আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে৷ জেলেদের বাগান থেকে দূরে জাল পাতানোর কথা বলা হয়েছে৷ টাকার বিষয়ে যে কথা বলা হয়েছে সেটা ও অস্বীকার করেন তিনি
কুতুবদিয়ার রেইঞ্জার শামীম রেজা বলেন, বিষয়টি শুনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযুক্ত বিট অফিসার কে জিজ্ঞাসাবাদ করেছি তিনি সেটা অস্বীকার করেন৷ ঘটনা যদি সত্য হয়ে থাকে অবশ্যই তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবেন বলে আশ্বাস দেন৷
Leave a Reply