ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাব -১৫ কক্সবাজার।
আটকরা হলেন, উখিয়ার হলদিয়ার ৯নং ওয়ার্ডের রুমখাঁ চৌধুরীপাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মোঃ সালাম (৪৩) ও মোঃ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২)।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবদুস সালাম জানান, গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল ভোর রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ দুইজনকে আটক করে। আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর অবৈধ অস্ত্র অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করে।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply