সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

কক্সবাজারে ১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় ১৬ ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় ১০ আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন- কাকারা ইউনিয়নের মো. সাহাব উদ্দিন, ইছমত-ই-ইলাহী, লক্ষ্যারচর ইউনিয়নের মো. সাইকুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, কোনাখালী ইউনিয়নের দিদারুল হক সিকদার, পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন ও পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ছদর উদ্দিন ওমর রিয়াজ চৌধুরী, রাজাখালী ইউনিয়নের সৈয়দ নুর এবং উজানটিয়া ইউনিয়নের তোফাজ্জল করিম।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন,
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে  চকরিয়া-পেকুয়া উপজেলার ১৬ ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেয়া ১০ জন বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করার করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার পক্ষে কাজ না করলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও কেন্দ্রীয়ভাবে নেত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি যেসব নেতাকর্মী দলীয় প্রতীক নৌকার পক্ষে ওপেন কাজ করবে না তাদেরকেও দল থেকে বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM