সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের হ্নীলা ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জের অস্বাভাবিক মৃত্যু 

টেকনাফের হ্নীলা ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জের অস্বাভাবিক মৃত্যু 

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ আমান ওয়াহিদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে ব্যাংকের কর্মচারীরা তাঁকে চেয়ারে মৃত অবস্থায় দেখতে পায়।
নিহত আমান ওয়াহিদ টেকনাফের সাবরাংয়ের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা।
ব্যাংকের এক কর্মকর্তা ফায়সাল উদ্দিন  জানান, আমান ওয়াহিদ যাতায়াত সমস্যার কারণে গত তিনদিন ধরে ব্যাংকে রাত্রিযাপন করছেন। তার মধ্যে গত  রোববার হ্নীলা বাজারের বৈশাখী রেস্টুরেন্ট থেকে ভাত খান। এরপর রাত দুইটায় ফায়সালকে ফোন করে তার মাথা ব্যাথা ও খারাপ লাগার কথা জানান। সকালে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীরা এসে আমান ওয়াহিদকে তাঁর চেয়ারে বসা অবস্থায় মৃত দেখতে পান।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইলস্থ সাউথইষ্ট ব্যাংক টেকনাফ শাখায় চাকুরী করেন এবং পাশাপাশি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্থানীয় দৈনিক সমুদ্রকন্ঠের টেকনাফ উপজেলা প্রতিনিধি ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM