কক্সবাজারের চকরিয়ায় ডাকাত দলের সাথে র্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
সোমবার (৬ ডিসেম্বর) ভোররাতে চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব সোমবার ভোররাতে পূর্ব বড়ভেওলায় অভিযান চালায়। আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়।ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিউদ্ধার করা হয়েছে। দুটি লাশও পড়ে থাকতে দেখা যায়। এদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
Leave a Reply