সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
মোহাম্মদ রাসেল।।
“বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও-মানবাধিকার সুরক্ষা দাও”-শ্লোগান ধারণ করে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৭৩ তম বিশ্ব-মানবাধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন সাবেক এমপি, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তি রায়, অতিঃ জেলা ম্যাজিস্টেট আবু সুফিয়ান, পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিনখান আলমগীর, বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলার সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান হামিদা তাহের, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ন সম্পাদক সাংবাদিক শাহাদত হোসাইন, নজরুল ইসলাম, তৌহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল আবছার, অর্থ সম্পাদক সাংবাদিক গোলাম আরিফ লিটন, ইসমাইল মিয়াজি, জসীম উদ্দিন, শহর শাখার সভাপতি ফাহাদ আলী, সাধারণ সম্পাদক তারেক হাসান হেলালী, যুগ্ম-সম্পাদক মোঃ ফয়সাল, আহসানুল সাহেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ রাশেদুল করিম, আরমান শহিদ জিসান, হামিদ আলী, রামু শাখার সভাপতি কাজল, সাধারন সম্পাদক একরাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন, টেকনাফ পৌর শাখার সভাপতি নুরুল হোসাইন, সাধারন সম্পাদক হায়দার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, মরিয়ম সহ মানবাধিকার নেতৃবৃন্দ ও সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কাজের বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লংঘিত হচ্ছে, মানবাধিকার কর্মীসহ উপস্থিত সকলকে তা প্রতিরোধের অনুরোধ জানান। অপরাধ করে না কিন্তু অপরাধ দেখলে চুপ থাকে, সেও অপরাধী বলে দাবী করেন বক্তরা। ব্যক্তিস্বার্থের কারণে কারো অধিকার যেন হরণ না হয়, এই বিষয়ে অধিকার রক্ষায় সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। পরিবারের কাছে সন্তানরাও বৈষম্যের শিকার হয়। এটিও মানবাধিকারে পড়ে। এ ব্যাপারে পিতা-মাতাকে সজাগ থাকতে পরামর্শ দেন। এছাড়া, কক্সবাজার সদর হাসপাতাল কেন্দ্রীক প্রচুর দালাল তৈরি হয়েছে। তারা বিভিন্নভাবে মানুষের অধিকার হরণ করছে। এসব দালালদের ধমনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।
Leave a Reply