সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি, আহত-৬

গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি, আহত-৬

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফের হোয়াইক্যং-শ্যামলাপুর  সড়কে গাছের গুঁড়ি ফেলে ১৫টি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ছয়জন আহত হয়েছেন। এ সময় ডাকাত দলটি একটি মোটর সাইকেলসহ যাত্রীদের মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং শ্যামলাপুর সড়কের মাটির ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, টেকনাফ-হোয়াইক্যংয়ের শ্যামলাপুর সড়কে আগে থেকে গাছের গুঁড়ি ফেলে রাখে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ সময় তারা যাত্রীবাহী অটোরিকশা, মোটর সাইকেলসহ ১৫টি যানবাহনের গতিরোধ করে যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাত দলের হামলায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে ডাকাত দল আলী মুন্না নামে এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী আলী মুন্না বলেন, পুলিশের গাফিলতির কারণে এ এলাকায় ডাকাতি হচ্ছে। ডাকাতরা সড়কে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে আমার মোবাইল ও মোটর সাইকেলটি নিয়ে যায়। স্থানীয় কয়েকজন ডাকাতির ঘটনা দেখলেও সহযোগিতায় এগিয়ে আসেননি।

রুহুল আমিন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ব্যবসার কাজে শ্যামলাপুর যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম সড়কে গাছ ফেলে রাখা হয়েছে। লাইটের আলোতে দেখা যায় কয়েকজন কালো মুখোশ পরে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি বুঝে কোনোমতে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে আসি।

এদিকে, টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM