সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সেন্টমার্টিনে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা জব্দঃ আটক-৮

সেন্টমার্টিনে ১ লাখ ৩৫ হাজার ইয়াবা জব্দঃ আটক-৮

মুহাম্মদ জুবাইর।।

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সমুদ্র হতে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মিয়ানমার হতে ইয়াবা চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে সমুদ্রে অবস্থান নেয় কোস্টগার্ড। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ ৮ জন আটক করে।পরবর্তীতে জব্দকৃত ইয়াবা এবং আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM