কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৩৩ জন মিয়ানমারের নাগরিকসহ ১২৮ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১২৮ জন। ফলোআপ রোগী আছে ২ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো. শাহজাহান নাজির জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৯২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৭৯৬ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
তিনি আরো জানান, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদরের বাসিন্দা ৪১ জন, উখিয়ার বাসিন্দা ২১ জন, রামুর বাসিন্দা ৪ জন, টেকনাফের বাসিন্দা ১৮ জন, চকরিয়ার বাসিন্দা ১ জন, পেকুয়ার বাসিন্দা ৩ জন, মহেশখালীর বাসিন্দা ২ জন, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ২ জন ও বান্দরবানের বাসিন্দা একজন।
Leave a Reply