সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নিখোঁজের ১১মাস পর রোহিঙ্গা ক্যাম্প থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার

নিখোঁজের ১১মাস পর রোহিঙ্গা ক্যাম্প থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার

ইমরান জাহেদ।।

উখিয়া হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাটি খুঁড়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মৃতদেহটি সৈয়দ আমিন (৪০) এর বলে দাবী করেন তার স্ত্রী।

নিহত সৈয়দ আমিন টেকনাফের হোয়াইক্ষ্যং চাকমারকুল ক্যাম্পের বাসিন্দা ও পেশায় একজন মাঝি ছিলেন।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন শনিবার রাত ১০টার দিকে জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের তিন দিন পর (২০ জানুয়ারি) একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে তার পরিবারের কাছে। বলা হয়, আমিনকে জীবিত পেতে ৮০ হাজার টাকা লাগবে। টাকা দেয়ার সামর্থ্য না থাকায় সেদিন টেকনাফ থানায় লিখিত অভিযোগ করে আমিনের পরিবার। এ ঘটনার ১১ মাসেরও বেশি সময় পর শনিবার দুপুরে সন্দেহভাজন হিসেবে ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পের মোহাম্মদ ইসলাম, আব্দুল মোনাফ ও মোহাম্মদ ইলিয়াছ নামের তিনজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, অপহরণের পর আমিনকে উখিয়ার থ্যাইংখালীর ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পে এনে হত্যা করে। পরে মরদেহ মাটিতে পুঁতে ফেলেন। বেলা সাড়ে ৩টার দিকে তাদের দেয়া তথ্যমতে মরদেহটি উদ্ধার করা হয়। আমিনের স্ত্রী পোশাক দেখে স্বামীকে শনাক্ত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM