সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নৌকার বিদ্রোহী হিসাবে নির্বাচিত হয়ে যদি মনে করেন সাতখুন মাফ, তাহলে ভুল করছেন- এমপি হানিফ 

নৌকার বিদ্রোহী হিসাবে নির্বাচিত হয়ে যদি মনে করেন সাতখুন মাফ, তাহলে ভুল করছেন- এমপি হানিফ 

বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, দলের সিদ্ধান্ত না মেনে যারা নির্বাচন করেছেন এবং বিদ্রোহী প্রার্থীদের সহযোগীতা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। নৌকার বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পর যদি মনে করেন সাতখুন মাফ, তাহলে ভুল করছেন। আজ থেকে আপনাদের জন্য দলের সব কিছু নিষিদ্ধ হয়ে গেল। পদে না থাকলে কেউ মূল্যায়ন করে না, সেটি মনে রাখবেন। জনগণের অভিভাবক হয়ে অভিভাবকের মতো দায়িত্ব পালন করতে সাংসদের প্রতি অনুরোধ জানান তিনি।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নির্বাচনে প্রার্থী মনোনয়নে দু’একটা ভুল সিদ্ধান্তে তথ্যগতের ভুলের কারণে কয়েকজন মনোনয়ন পেয়েছেন। সেটি হলেও বিষয়টি মাথায় রেখে সবার কাজ করা উচিত। আমি হতাশ হয়েছি যারা বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য শোনে। বক্তব্য শোনে বুঝা গেল, এখানে দলের শৃঙ্খলা নষ্ট হয়েছে। সবাই বিভক্তিতে জড়িয়ে পড়েছি। বিশেষ করে স্থানীয় নির্বাচনে দলের নেতাকর্মীদের বিভক্তি বেড়েছে। দলে বিভক্ত রেখে কাউন্সিল না ডশটশতড জন্য সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেন। আগামী ২১ জানুয়ারী কক্সবাজার জেলা আওয়ামী লীগের কর্মী সভা করার নির্দেশ দিয়েছেন তিনি। এরই আগে সকল বিভক্তি নিরসণের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানান তিনি। এ বিভক্তি আপনারা দুর করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে তার বিরুপ প্রভাব পড়বে।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
আরো বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, পেকুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এ্যাডভোকেট রণজিত দাশ, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM