সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পর্ণগ্রাফি মামলায় বাংলা টিভি’র আমিন গ্রেফতার

পর্ণগ্রাফি মামলায় বাংলা টিভি’র আমিন গ্রেফতার

বিশেষ প্রতিবেদক।।
পর্ণগ্রাফি আইনের মামলায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার সদর থানা সংলগ্ন বদর মোকাম মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার আগে বৃহস্পতিবার সকালে দৈনিক যুগান্তরের রামু প্রতিনিধি মো. মনছুর আলম মুন্নাকে প্রধান আসামি ও আমিনকে সহযোগি আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন দীপ্ত টিভির কক্সবাজার প্রতিনিধি হারুনুর রশীদ।

দীপ্ত টিভি’র কক্সবাজার প্রতিনিধি হারুনুর রশীদ বলেন, ‘২৭ ডিসেম্বর বাংলা টিভির প্রতিনিধি আমিনের মুঠোফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে দৈনিক যুগান্তর পত্রিকার রামু প্রতিনিধি মো. মনছুর আলম মুন্না। বিষয়টি আমি স্থানীয় সাংবাদিকদের জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে ২৮ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে আমার ও আমার স্ত্রী কিছৃু ব্যক্তিগত মুহূর্ত মুন্না তার ফেসবুক ওয়ালে ছড়িয়ে দেয়। ওই সময় আমি মামলার ঘোষণা দিলে মধ্যরাতে মুন্না আমার সাথে সমঝোতার চেষ্টা করে। তখন মুন্না জানায় আমার ব্যক্তিগত ছবিগুলো আমিন তাকে সরবরাহ করেছে। এসব বিষয়ের সমস্ত প্রমাণাদি দিয়ে আমি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি।’

তবে যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, ‘২৫ ‍ডিসেম্বর থেকে মুন্নার সাথে যুগান্তরের কোনো সম্পর্ক নেই বলে আমাকে ঢাকা অফিস থেকে অবহিত করেছে।’

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র সেন বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মেলায় মামলাটি লিপিবদ্ধ করা হয়। পরে ওই মামলার ২ নং আসামিকে গ্রেফতার করা হয়। পলাতক আসামি মুন্নাকে গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM