সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের হ্নীলায় সিলিন্ডার বিস্ফোরণ দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত

টেকনাফের হ্নীলায় সিলিন্ডার বিস্ফোরণ দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন হ্নীলায়
পাম্প সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন, দোকান মালিক শাহাবুদ্দিন (৩৫) ও কর্মচারী লোকমান হাকিম (১৬)।
৩০জুন (বুধবার) সকালের দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজারের দক্ষিণ মাথা রাস্তার পাশে অটোরিক্সার গ্যারেজে পাম্প সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় পূর্ব পাড়ার আবুল হোছনের পুত্র শাহাবুদ্দিনের মালিকানাধীন অটোরিক্সার গ্যারেজে পাম্প সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দোকান ঘরের চালা উড়ে যায় এবং দোকানে থাকা মালিক শাহাবুদ্দিন ও কর্মচারী ঈদগাওর আনোয়ারুল হকের পুত্র লোকমান হাকিম দুজনই গুরুতর আহত হয়। তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ‌দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়।
আহতদের পরিবার সুত্রে জানা গেছে, আহতদের ফুয়াদ -আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতরা এখনো শংকামুক্ত নন বলে তারা জানিয়েছেন। তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা কেউ এখনো বলতে পারেনি।
Show quoted text

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
টেকনাফের হ্নীলায় সিলিন্ডার বিস্ফোরণ দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত&url=https://coxnewstoday.net/?p=202" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> টেকনাফের হ্নীলায় সিলিন্ডার বিস্ফোরণ দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> টেকনাফের হ্নীলায় সিলিন্ডার বিস্ফোরণ দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM