সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ২ ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান সম্পন্ন 

কক্সবাজারে ২ ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান সম্পন্ন 

 

মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন ও কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত  চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব
শ্রাবস্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ করছেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো.আবুল কালাম ও  কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,
মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক ও জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী এবং নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম ও মুজিবুর রহমান।
উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM