সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
গত ২৭ জুন কক্সবাজারের স্থানীয় দৈনিক রূপালী সৈকত পত্রিকায় “খারাংখালীর ইয়াবা ব্যাপারী জেল ফেরত আব্দুল্লাহ ফের বেপরোয়া! ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি ভুয়া, মিথ্যা ও সম্পুর্ণ উদ্দেশ্য প্রণোদিত। উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আসল কথা হলো, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। লকডাউনের কারনে আমি বিদেশ ফিরে যেতে পারিনি। আমার পরিবারিক দাম্পত্য কলহকে কাজে লাগিয়ে আমার শ্বশুরবাড়ীর লোকজন আমাকে হয়রানি করার উদ্দেশ্যে সাংবাদিক ভাইকে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করায়, আমাকে ঘায়েল করার জন্য যা একটি ষড়যন্ত্রের অংশ।
তাছাড়া, আমার শশুর বাড়ির সবাই ইয়াবা ব্যবসায়ী। আমি বিদেশে থাকাকালীন আমার স্ত্রীর নামে দেশে টাকা পাঠাই। সেই টাকা নিয়ে আমার
স্ত্রী ও তাদের পাল্লায় পড়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। আমি দেশে ফিরে বিষয়টি জানার পর আমার স্ত্রীকে বাধা দিলে সেও তার ভাইদেরকে সাথে নিয়ে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এটি তার একটি অংশ বলে আমি ধারণা করছি।
তাই এমন ডাহা মিথ্যা সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
আব্দুল্লাহ, পিতা-জাফর আলম,
সাং-খারাংখালী, হোয়াইক্যং, টেকনাফ।।
Leave a Reply